বিশ্বকাপে ইরানকে বাড়তি প্রস্তুতির সময় দিল যুক্তরাষ্ট্র
বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচের আগে অতিরিক্ত প্রস্তুতির সুযোগ পাচ্ছে ইরান ফুটবল দল। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, দলটিকে নির্ধারিত সময়ের চেয়ে এক দিন আগে গন্তব্য শহরে পৌঁছানোর অনুমতি দেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ইরান দল ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রের সিয়াটলে যেতে পারবে। এর ফলে আগের দুই ম্যাচে যে ২৪ ঘণ্টার ভ্রমণ-সুবিধা দেওয়া হয়েছিল, তার তুলনায় এবার এক দিন বেশি প্রস্তুতির সময় পাচ্ছে দলটি।
তবে এই সুবিধা শুধু ম্যাচ-পূর্ব সময়ের জন্য প্রযোজ্য। ম্যাচ শেষ হওয়ার পরপরই ইরান দলকে আবারও তাদের মূল বেস ক্যাম্পে ফিরে যেতে হবে। ইরানের বিশ্বকাপ ঘাঁটি রয়েছে মেক্সিকোর তিহুয়ানা শহরে।
ফলে মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিছুটা বাড়তি প্রস্তুতির সুযোগ পেলেও, ম্যাচ শেষে আবারও দীর্ঘ ভ্রমণ করে বেস ক্যাম্পে ফিরতে হবে দলটিকে।
মতামত দিন