Views Bangladesh Logo

অবরোধ প্রত্যাহারের বিষয়টি বিবেচনার আশ্বাস ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের অবরোধে আলোচনা বাধাগ্রস্ত, ট্রাম্পকে জানাল পাকিস্তান

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে পাকিস্তানের এক নিরাপত্তা সূত্র সোমবার (২০ এপ্রিল) রয়টার্সকে জানিয়েছে।

ফোনালাপে মুনির ট্রাম্পকে জানান, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা পুনরায় শুরু করার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সূত্রটি জানায়, ট্রাম্প এ বিষয়ে পরামর্শ বিবেচনা করবেন বলে মুনিরকে আশ্বাস দেন।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ করে পাকিস্তানে একটি প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ জানান। তবে পেজেশকিয়ান বলেন, অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইরান কোনো প্রতিনিধি দল পাঠাবে না।

অন্যদিকে ওমান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলেছেন, মার্কিন বাহিনীর মোকাবিলায় ইরানি সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে।

মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, তারা রোববার ইরানি পতাকাবাহী ‘তুসকা’ নামের একটি কার্গো জাহাজে গুলি চালিয়ে সেটি জব্দ করেছে। জাহাজটি ইরানের বন্দর আব্বাস বন্দরের দিকে যাচ্ছিল।

ইরানি সামরিক মুখপাত্র বলেন, তুসকা জাহাজে নাবিক ও তাদের পরিবারের সদস্যরা থাকায় সশস্ত্র বাহিনী সংযম দেখিয়েছে। তবে তারা নিরাপদ হলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ