Views Bangladesh Logo

অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে বরখাস্ত করলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে বরখাস্ত করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান। খবর আল জাজিরার।

এর আগে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানায়, ট্রাম্প বন্ডিকে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরানোর পরিকল্পনা করছিলেন। ট্রাম্প জানিয়েছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লানচ সাময়িকভাবে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, “প্যাম বন্ডি একজন মহান দেশপ্রেমিক এবং আমার বিশ্বস্ত বন্ধু। তিনি গত এক বছরে নিষ্ঠার সঙ্গে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।” বন্ডি ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্পের নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।

সম্প্রতি যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত তদন্ত নথি ব্যবস্থাপনার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন বন্ডি। তবে বরখাস্তের নির্দিষ্ট কোনো কারণ ট্রাম্প উল্লেখ করেননি। বরং তিনি লিখেছেন, “আমরা প্যামকে ভালোবাসি” এবং শিগগিরই তিনি বেসরকারি খাতে একটি গুরুত্বপূর্ণ পদে যোগ দেবেন।

যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বন্ডির স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান লি জেলডিন। এর আগে ৫ মার্চ হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েমকেও বরখাস্ত করেছিলেন ট্রাম্প।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ