Views Bangladesh Logo

ইরানের তেল স্থাপনায় ইসরায়েলের চলমান হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র

ইরানের তেল স্থাপনায় ইসরায়েলের চলমান হামলা বন্ধ করতে ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১১ দিন ধরে চলা যুদ্ধে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র তার মিত্রকে লাগাম টেনে ধরতে বলল।

একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, ওয়াশিংটন ইজরায়েলের ঊর্ধ্বতন রাজনৈতিক পর্যায়ে এবং আইডিএফ চিফ অফ স্টাফ ইয়াল জামিরের কাছে বার্তাটি পাঠিয়েছে।

অ্যাক্সিওস এর প্রতিবেদন অনুসারে, ট্রাম্প প্রশাসন এই অনুরোধের পেছনে তিনটি কারণ উল্লেখ করেছে। যার মধ্যে রয়েছে, যুদ্ধের পরে ইরানের তেল খাতের সাথে সহযোগিতা করার লক্ষ্য (যেমন ট্রাম্প ভেনেজুয়েলার সাথে করেছেন); হামলাগুলি ইরানি জনসাধারণের ক্ষতি করবে এই আশঙ্কায়; এবং এর ফলে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে ইরানি প্রতিশোধমূলক আক্রমণ শুরু করতে পারে।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১ কোটি মানুষের বাসস্থান তেহরানের পরিবেশ এসব হামলার ফলে বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। এর প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হলো। এদিকে তেহরানে সাধারণ ইরানিদের জন্য জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।

ইরান জাতিসংঘের কাছে 'প্রকাশ্য পরিবেশগত অপরাধ' হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি নিন্দা জানানোর আবেদন জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ