মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে বৃহস্পতিবার মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা ও এক সংশ্লিষ্ট ব্যক্তি। খবর রয়টার্সের।
তবে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে এ ঘটনাকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ৪১তম আর্মি চিফ অব স্টাফ জেনারেল র্যান্ডি জর্জ ‘অবিলম্বে অবসরে যাচ্ছেন’। যদিও তার মেয়াদের এখনও এক বছরের বেশি সময় বাকি ছিল।
এক বিবৃতিতে পেন্টাগন জেনারেল জর্জের কয়েক দশকের সামরিক সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তার অবসর জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।
হঠাৎ এই বিদায়ের পেছনে কোনো নির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে