‘উভচর’ যুদ্ধজাহাজ নিয়ে ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন সেনা
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান ইরান সংঘাতে প্রথমবারের মতো ২,৫০০ মার্কিন মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। জাপানের ওকিনাওয়া ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট, সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’।
এই যুদ্ধজাহাজ থেকেই মেরিনরা সরাসরি রণক্ষেত্রে নামবেন। প্রয়োজনে তারা কোনো সংকট মোকাবিলা বা ইরানের নির্দিষ্ট এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যবহৃত হতে পারেন।
এ মুহূর্তে এই মেরিনরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরান সংঘাতে স্থলসেনা হিসেবে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন। এ ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং দ্রুত যুদ্ধ সমাপ্তির কোনো পরিকল্পনা নেই।
সূত্র: আল–জাজিরা

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে