Views Bangladesh Logo

মুক্তিযুদ্ধ ও জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর এবং গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) তিনি এ দুটি জাদুঘর ঘুরে দেখেন।

মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডিয়ান ডাও। এ সময় জাদুঘরের ‘শিখা চির-অম্লান’-এ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। সে সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

পরিদর্শনের সময় রাষ্ট্রদূত জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে অবগত হন।

মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও সংগ্রাম সম্পর্কে আরও গভীরভাবে জানার আগ্রহ থেকেই রাষ্ট্রদূত এই পরিদর্শন করেন। এছাড়া যুক্তরাষ্ট্র সরকারের ‘অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’-এর আর্থিক সহায়তায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ