Views Bangladesh Logo

রাজধানীর হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ধোলাইপাড় টনি টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বলেন, ফ্লাইওভারের ওপর কোনো একটি যানবাহনের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান। তাঁর নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশের ধারণা, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং তাঁর পরিচয় শনাক্তে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ