Views Bangladesh Logo

সোনারগাঁও হোটেলের সামনে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

রাজধানীর সোনারগাঁও হোটেল মোড় এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) ভোরের দিকে হোটেলের সামনে ট্রাফিক বক্সের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন পথচারীরা।

খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তবে এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

কলাবাগান থানার এএসআই মো. শাহিন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্রুতগতির কোনো গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় নিহতের পরিচয় শনাক্ত ও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ