Views Bangladesh Logo

ইরানের কোনো পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির প্রমাণ নেই: আইএইএ পরিদর্শক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি সত্ত্বেও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) নিশ্চিত করেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সমন্বিত বা কাঠামোবদ্ধ কর্মসূচি পরিচালনা করছে না।

আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি এনবিসি নিউজকে বলেন, সংস্থাটি ইরানে “পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পদ্ধতিগত ও কাঠামোবদ্ধ কর্মসূচির উপাদান” শনাক্ত করতে পারেনি।

তিনি জানান, তেহরান ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছে—যা বেসামরিক জ্বালানি চাহিদার তুলনায় অনেক বেশি। তবে পরিদর্শকরা এ সিদ্ধান্তে পৌঁছাননি যে ইরান বোমা তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে।

গ্রোসি বলেন, এই মাত্রার সমৃদ্ধকরণ “উদ্বেগের মূল উৎস” এবং উপাদান জমা করার কোনো স্পষ্ট উদ্দেশ্য নেই। তিনি আরও বলেন, “সেন্ট্রিফিউজগুলো অবিরাম ঘুরছিল এবং ক্রমাগত আরও বেশি উপাদান উৎপাদন করছিল।”

তিনি যোগ করেন, “তাত্ত্বিকভাবে এটি ১০টির বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট হতে পারত। কিন্তু তাদের কি তা আছে? উত্তর হলো ‘না’।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ