Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে জানান, গুতেরেস এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এটি উত্তেজনা কমানো ও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আস্থা গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করেন।

তিনি সব পক্ষকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধবিরতি ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে তিনি স্থায়ী সমাধানের জন্য গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।

কূটনৈতিক প্রক্রিয়া প্রসঙ্গে দুজারিক বলেন, আসন্ন আলোচনা সফল করতে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে গুতেরেস পূর্ণ সমর্থন দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধানের পথ তৈরি করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ