Views Bangladesh Logo

স্টারমারের প্রতি আস্থা নেই, পদত্যাগ করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এবার তিনি দলীয় নেতৃত্বের লড়াইয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চ্যালেঞ্জ জানাবেন।

এক্সে দেওয়া এক পোস্টে স্ট্রিটিং বলেন, আগামী সাধারণ নির্বাচনে স্টারমার লেবার পার্টির নেতৃত্ব দেওয়ার অবস্থানে নেই এবং তার নেতৃত্বের প্রতি আস্থা হারিয়েছেন তিনি। তার মতে, দলের পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা জরুরি, যেখানে সম্ভাব্য সেরা প্রার্থীরা অন্তর্ভুক্ত থাকতে পারেন। তবে নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে লেবার পার্টির নিয়ম অনুযায়ী ৮১ জন এমপির সমর্থন দরকার। সেই সমর্থন তিনি পেয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানাননি।

২০২৪ সালের নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে লেবারদের ক্ষমতায় আনেন স্টারমার। তবে গত সপ্তাহে স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে দলের বিপর্যয়কর ফলাফলের পর তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে চারজন জুনিয়র মন্ত্রী পদত্যাগ করেছেন এবং ৮০ জনেরও বেশি লেবার এমপি স্টারমারকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

তবে স্টারমার পদত্যাগের প্রশ্ন নাকচ করে দিয়েছেন এবং দাবি করেছেন, শতাধিক এমপি তাকে স্বপদে বহাল রাখতে সমর্থন দিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ