Views Bangladesh Logo

ইরানের হামলা সার্বভৌমত্বের লঙ্ঘন, জবাব দেওয়া হবে: সংযুক্ত আরব আমিরাত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের প্রতিবেশী ইরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ অন্তত পাঁচ দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও প্রধান শহর দুবাইয়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবিতে অন্তত একজন নিহত হয়েছেন।

এই হামলার পর সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘বেসামরিক স্থাপনা, ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা বিপজ্জনক ও কাপুরুষোচিত কাজ। এতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা হুমকিতে পড়েছে এবং স্থিতিশীলতা ক্ষুণ্ন হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ইরান প্রতিবেশী আমিরাতকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ‘কয়েকটি’ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

আরব আমিরাত জানিয়েছে, ইরানের আক্রমণের জবাব দেওয়ার ‘পূর্ণ অধিকার’ তাদের আছে।

বিবৃতিতে আরও বলা হয়, (ইরানের) এই হামলা আমিরাতের জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমিরাত এর প্রতিক্রিয়া জানানোর এবং ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার রাখে।

আরব আমিরাত যেকোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ