Views Bangladesh Logo

রাজধানীতে দুই নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও ও লালবাগ এলাকা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) রাতে পৃথক দুটি স্থান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, খিলগাঁওয়ের মেরাদিয়া জামতলা এলাকা থেকে মার্জিয়া আক্তার (২৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে লালবাগের আজিমপুর স্টাফ কোয়ার্টারের মৌচাক কলোনি থেকে রিনা বেগম (৪৫) নামের আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার এসআই মো. ফখরুল ইসলাম জানান, বুধবার রাত ১১টার দিকে খবর পেয়ে মেরাদিয়া জামতলা কবরস্থান রোডের একটি বাসা থেকে মার্জিয়ার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহত মার্জিয়া আক্তার ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ এলাকার আবু সামার মেয়ে। তিনি রাজধানীর ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এদিকে লালবাগ থানার এসআই মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, আজিমপুর স্টাফ কোয়ার্টারের মৌচাক কলোনির একটি টিনসেড বাসা থেকে রিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই মধ্যে রিনা বেগম গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রিনা বেগম ঢাকার কেরানীগঞ্জের করিমহাজী এলাকার প্রয়াত আলকাস আলীর মেয়ে। তিনি আজিমপুরে স্বামী আব্দুল সালামের সঙ্গে বসবাস করতেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ