Views Bangladesh Logo

জবির দ্বিতীয় ক্যাম্পাসে পুকুরে ডুবে দুই নারীর মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় জবির নির্মাণাধীন ক্যাম্পাসে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তেঘরিয়ার স্থানীয় বাসিন্দা আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪) এবং শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে চারজন নারী একসঙ্গে ওই পুকুরে গোসল করতে নামেন। তাঁদের মধ্যে দুজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও রাবেয়া ও জুলিয়া পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের মরদেহ উদ্ধার করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন জানান, এই ঘটনার পর পুকুরটিতে জনসাধারণের প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জরুরি নোটিশ জারি করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ