Views Bangladesh Logo

বগুড়ায় সড়কে চাঁদাবাজি, মামলা দেওয়ায় সড়ক অবরোধ

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া দুই পরিবহন শ্রমিককে মুক্তির দাবিতে বগুড়ায় সড়ক অবরোধ করা হয়।

বুধবার (২৭ মে) দুপুর একটা থেকে আড়াই পর্যন্ত টানা দেড় ঘণ্টা বগুড়ার চারমাথা ও ঠনঠনিয়া বাস টার্মিনালের সামনে অবরোধ কর্মসূচি পালন করেন পরিবহন শ্রমিকরা। তারা বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ও ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন। ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ঈদের ছুটিতে ঘরের উদ্দেশ্য রওনা দেওয়া যাত্রীরা।

গ্রেফতার দুজন হলেন, মনির হোসেন ও আব্দুর রহিম। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করে হাইওয়ে পুলিশ। তারা বুধবার ভোরে বগুড়া শহরের মাটিডালি এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হন।

হাইওয়ে পুলিশ সুপার আবু তোরাব মোহম্মদ সামছুদ্দিন ভিউজ বাংলাদেশকে বলেন, গ্রেফতাররা সড়কে দাঁড়িয়ে যানবাহন থেকে চাঁদাবাজি করছিলেন। ওই সময় তাদেরকে আটক করে মামলা দেওয়া হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এখন তাদের বিষয়ে তদন্ত চলবে। তদন্ত শেষে এ মামলার সিদ্ধান্ত আসবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ