ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
ভারতের আসামের কার্বি আংলং জেলায় গত রাতে একটি সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) জানিয়েছে এ তথ্য জানিয়েছে।
নিহত পাইলটরা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর। আইএএফ এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, 'আইএএফের সব সদস্য গভীর শোক প্রকাশ করছে এবং এই দুঃখের সময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দৃঢ়ভাবে থাকছে।'
বিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। যোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি নিখোঁজ হয়। পরে ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়। কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে রাশিয়ার তৈরি এই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
সুখোই সু–৩০ এমকেআই একটি দুই আসনের, বহুমুখী ও দীর্ঘপাল্লার যুদ্ধবিমান। এটি রাশিয়ার সুখোই প্রতিষ্ঠান দ্বারা নির্মিত, এবং বর্তমানে ভারতীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) লাইসেন্সের অধীনে তৈরি হচ্ছে। ভারতীয় বিমানবাহিনীর বহরে বর্তমানে ২৬০টিরও বেশি সু–৩০ এমকেআই যুদ্ধবিমান রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে