Views Bangladesh Logo

নেপালে বন্যা ও ভূমিধসের ১০ম দিনে আরও ২ জনকে জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ১০ম দিনে একজন নারী ও এক চীনা নাগরিকসহ আরও দুজনকে জীবিত উদ্ধার করেছে নেপাল সেনাবাহিনী।

শনিবার (৫ সেপ্টেম্বর) নুয়াকোট এলাকায় নিজ বাড়ির চতুর্থ তলা থেকে ৬৪ বছর বয়সী চান্দিকা শ্রেষ্ঠাকে উদ্ধার করা হয়।

অন্যদিকে একই দিনে ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেলের ভেতর থেকে ওই চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে মোট তিনজনকে জীবিত উদ্ধার করা হলো।

এর আগে শুক্রবার একই টানেল থেকে দুই নেপালি নাগরিককে উদ্ধার করা হয়েছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট নেপালে আঘাত হানা এই বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। এছাড়া বিদেশি নাগরিকসহ এখনও ৪ হাজার ৮৮৬ জন নিখোঁজ রয়েছেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ