বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২
রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, বরিশাল থেকে ছেড়ে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষ হলে সেটি ডুবে যায়।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রলারটি একেবারে নতুন ছিল। এতে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আটজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ডুবে যাওয়া ট্রলারের অবস্থান শনাক্ত করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।
মতামত দিন