Views Bangladesh Logo

উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা দেখে ফেরার পথে বাসচাপায় নিহত ২

রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে বাসচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রবিউল আলম রাজু ও সাকিবুল হাসান।

জানা গেছে, রাতে বড় পর্দায় আর্জেন্টিনা-ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ উপভোগ শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তারা। পথে উত্তরা জসিমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মী এলাকার মাঝামাঝি স্থানে একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে বাসটি শনাক্ত ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ