Views Bangladesh Logo

মহাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজে বাসের ধাক্কা, নিহত ২

রাজধানীর মহাখালীতে সেতু ভবনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফুটওভার ব্রিজে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

'ভূঁইয়া পরিবহন' নামের বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ফুটওভার ব্রিজে সজোরে আঘাত হানে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

নিহত দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তারা দুজনই সিটি করপোরেশনের শ্রমিক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ