Views Bangladesh Logo

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় রিকশাচালক ও যাত্রী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর কাঁচাবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় এক রিকশাচালক ও তাঁর রিকশায় থাকা এক আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত প্রায় একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত দুইটার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে তারা দুজনই পুরুষ এবং বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছরের মধ্যে বলে জানা গেছে। পথচারী খায়রুল ইসলাম ও মো. হৃদয় আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যান।

মো. হৃদয় জানান, দ্রুতগতির একটি ট্রাক রিকশাটিকে চাপা দিলে রিকশাচালক ও আরোহী গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ