৭ মার্চের ভাষণ বাজিয়ে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক
ঢাকার মগবাজার ও চানখারপুল এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
শনিবার (৭ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসিফ আহমেদ ও একজন সাউন্ডবক্স অপারেটরকে আটক করা হয়।
আসিফ ছিলেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পুলিশ তার কাছ থেকে সাউন্ডবক্স জব্দ করেছে।
শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ; তাই তাদের যেকোনো কার্যক্রমও নিষিদ্ধ।
পূর্বে দুপুর ১টার দিকে মগবাজার চার রাস্তা মোড় থেকে এফডিসি গেট হয়ে হাতিরঝিল এলাকায় পদযাত্রা করেন চার তরুণ-তরুণী। তারা বঙ্গবন্ধুর ছবি ও ৭ মার্চের ভাষণ নিয়ে রাস্তায় নেমে পথসভা করেন। তারা ছিলেন অভিনেত্রী মিষ্টি শুভাষ ও ইকবাল হোসেন।
মিষ্টি শুভাষ বলেন, ছোটবেলা থেকেই ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণ শুনে বেড়ে উঠেছি। গত দেড় বছরে এটি শুনতে পাইনি, তাই আমরা সাউন্ডবক্স নিয়ে রাস্তায় নামি।
স্থানীয়রা ও পদযাত্রাকারীরা জানিয়েছেন, তাদেরকে কোনো বাধার মুখে পড়তে হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে