Views Bangladesh Logo

শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ এলাকায় পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৬৫ ও ৪৫ বছর। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় ঈদগাহের প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, লোকমুখে খবর পেয়ে সুপ্রিম কোর্ট-সংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। একই সঙ্গে তাদের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ