ডিএমপির ৭ এডিসি-এসি পদে রদবদল
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে রদবদল করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/টুআইসি) মো. আল আমিন হোসাইনকে একই বিভাগের বাড্ডা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি ৩০তম বিসিএসের কর্মকর্তা।
প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স) এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক-লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। তিনি ৩৫তম বিসিএসের কর্মকর্তা।
এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে তেজগাঁও বিভাগের পেট্রোল-মোহাম্মদপুরের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি ৩৭তম বিসিএসের কর্মকর্তা। সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান সাকিবকে উত্তরা বিভাগের পেট্রোল-উত্তরা পূর্বের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি ৪১তম বিসিএসের কর্মকর্তা।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল্লাহকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পূর্ব) মো. হাবিবুর রহমানকে অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩-এর সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে।
অন্যদিকে, পিওএম বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব) শাহিবুল ইসলামকে লজিস্টিকস বিভাগের অস্ত্রাগারের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে, গত ৬ আগস্টের অফিস আদেশে মো. তানিয়া সুলতানাকে ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে।
ডিএমপির অফিস আদেশে বলা হয়েছে, নতুন পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মতামত দিন