তামিলনাড়ুতে টিভিকে, কেরালায় ইউডিএফ, আসাম-পদুচেরিতে এনডিএ এগিয়ে
ভারতের বিভিন্ন রাজ্যে চলমান নির্বাচনের ভোট গণনায় প্রাথমিক ফলাফলে ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তামিলনাড়ুতে নতুন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) এগিয়ে থাকলেও কেরালায় এগিয়ে আছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)। অন্যদিকে আসাম ও পদুচেরিতে শক্ত অবস্থানে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট।
তামিলনাড়ুতে স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ৪৩ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায়, অভিনেতা বিজয়ের দল টিভিকে ১৫৫টি আসনে এগিয়ে রয়েছে। এ রাজ্যে এনডিএ জোট এগিয়ে আছে ৫৭টি আসনে।
কেরালায় ইউডিএফ এগিয়ে রয়েছে ৭৬টি আসনে। ক্ষমতাসীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) এগিয়ে ৪২টি আসনে এবং এনডিএ জোট এগিয়ে রয়েছে ৫টি আসনে।
উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামে এনডিএ জোট এগিয়ে আছে ৮৩টি আসনে। সেখানে কংগ্রেস (আইএনসি) এগিয়ে রয়েছে ২৯টি আসনে।
অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে এনডিএ জোট ১৫টি আসনে এগিয়ে রয়েছে। সেখানে ডিএমকে-কংগ্রেস জোট এগিয়ে আছে ৩টি আসনে।
প্রাথমিক এই ফলাফল ইঙ্গিত দিচ্ছে, বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক জোট তাদের অবস্থান শক্ত করছে। তবে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফলাফলে পরিবর্তন আসতে পারে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে