Views Bangladesh Logo

তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

পবিত্র ঈদুল ফিতরের তারিখ তুরস্ক ও সিঙ্গাপুরে ঘোষণা করা হয়েছে। উভয় দেশ চাঁদ দেখা না দেখে জ্যোতির্বিজ্ঞানের গণনার ভিত্তিতে পৃথক দিনে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ২০ মার্চ (শুক্রবার)।

জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্ক ও আশপাশের অঞ্চল থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। তাই শুক্রবারই ঈদের দিন নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, সিঙ্গাপুরে ঈদ উদযাপন হবে আগামী ২১ মার্চ (শনিবার)। সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার চাঁদ দেখা সম্ভব নয় বলে জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণের মাধ্যমে এই তারিখ ঠিক করা হয়েছে।

উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রমজান মাসের ২৮তম দিন শেষ হচ্ছে এবং লুনার ভিজিবিলিটি মডেল অনুসরণ করে এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ