এবার আসছে ট্রাম্পের সইযুক্ত ডলার
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে নতুন নতুন উদ্যোগের মধ্যেই এবার আরেকটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির মুদ্রা ডলারে যুক্ত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর।
মার্কিন ট্রেজারি বিভাগের ঘোষণা অনুযায়ী, নতুন ডলারের নোটে অর্থমন্ত্রী স্কট বেসেন্টের পাশাপাশি ট্রাম্পের সইও থাকবে। যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
প্রথাগতভাবে, মার্কিন ডলারে অর্থমন্ত্রী ও কোষাধ্যক্ষের স্বাক্ষর থাকে। ১৮৬১ সাল থেকে এই নিয়ম চালু রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন সেই প্রচলিত ধারা পরিবর্তন করে প্রেসিডেন্টের স্বাক্ষর যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে, যা একেবারেই নতুন উদ্যোগ।
জানা গেছে, আগামী জুন থেকে প্রথম ধাপে ১০০ ডলারের নোটে ট্রাম্প ও বেসেন্টের স্বাক্ষর যুক্ত করে ছাপানো শুরু হবে। পরে ধাপে ধাপে অন্যান্য নোটেও এই স্বাক্ষর যুক্ত করা হবে।
বর্তমানে প্রচলিত ডলারে সাবেক প্রশাসনের সময়কার অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন ও কোষাধ্যক্ষ লিন মালের্বার স্বাক্ষর রয়েছে।
এই সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসন ‘ঐতিহাসিক’ উদ্যোগ হিসেবে দেখছে। তাদের মতে, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাস ও বর্তমান নেতৃত্বের প্রতীক হিসেবেই বিবেচিত হবে।
এর আগে ট্রাম্প নিজের নামকে সামনে এনে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন—বিমানবন্দরের নাম পরিবর্তন, নিজস্ব ব্র্যান্ড চালু, এমনকি স্মারক স্বর্ণমুদ্রায় নিজের ছবি যুক্ত করার মতো পদক্ষেপও নিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে