আইসিসির সব সদস্য রাষ্ট্রকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করে এর সব সদস্য রাষ্ট্রকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনী বা অন্য কোনো ব্যক্তিকে এমন একটি প্রতিষ্ঠানের তদন্ত বা বিচারের মুখোমুখি হতে দেবে না, যার ওপর যুক্তরাষ্ট্রের কোনো এখতিয়ার নেই।
এ কারণে আইসিসির সদস্য রাষ্ট্রগুলোকে অবিলম্বে আদালতটি থেকে সরে যাওয়ার আহ্বান জানান তিনি।
ভাষণে জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোরও সমালোচনা করেন ট্রাম্প। তাঁর অভিযোগ, এসব সংস্থা বিশ্বের ‘প্রকৃত নৃশংসতার’ দিকে মনোযোগ না দিয়ে ট্রান্সজেন্ডার ব্যক্তি ও অভিবাসন প্রয়োগসংক্রান্ত মার্কিন নীতির সমালোচনায় বেশি মনোযোগ দিচ্ছে।
ট্রাম্প আরও অভিযোগ করেন, বিশ্বজুড়ে ‘খ্রিস্টানদের ওপর নিপীড়ন’ চললেও এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদ নীরব রয়েছে।
মতামত দিন