Views Bangladesh Logo

যুদ্ধ ও তেলের বিষয়ে আলোচনা করেছেন ট্রাম্প–পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (৯ মার্চ) ইরানে চলমান যুদ্ধ, ইউক্রেনে শান্তিপূর্ণ সমাধান এবং জ্বালানি সংকট নিয়ে বিস্তর আলোচনা করেছেন।

ক্রেমলিন জানায়, তাদের কথোপকথনটি ছিল এই বছরের মধ্যে প্রথম টেলিফোনালাপ। যেখানে পুতিন ইরান যুদ্ধ দ্রুত সমাপ্তির বিভিন্ন প্রস্তাব ট্রাম্পকে জানিয়েছেন। পুতিনের দিক থেকেই জ্বালানি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে।

টেলিফোনালাপের পর ট্রাম্প একটি বক্তব্যে বলেন, পুতিন ইরান ইস্যুতে সহায়তা করতে আগ্রহী ছিলেন, তবে তিনি পুতিনকে ইউক্রেন–রাশিয়া যুদ্ধ দ্রুত শেষ করার ওপর জোর দিয়েছেন।

এদিকে ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্বজুড়ে তেলের দাম বড় হারে বাড়ায় মার্কিন প্রশাসন রাশিয়ার তেল সংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ভাবছে, যাতে জ্বালানি বাজার স্থিতিশীল রাখা যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ