Views Bangladesh Logo

আজ রাতেই ইরান সভ্যতার মৃত্যু ঘটতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির শর্ত না মানলে ইরানে ‘একটি আস্ত সভ্যতার মৃত্যু’ ঘটতে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হুমকি দেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি বিষয়টি জানিয়েছে।

ট্রাম্প লিখেছেন, আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যাবে, যা আর কোনোদিন ফিরে আসবে না। তিনি চান না এমনটা হোক, তবে সম্ভবত এটি হতে চলেছে বলেও উল্লেখ করেন।

তেহরানকে শর্ত মেনে নেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। সেই আল্টিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই হুঁশিয়ারি দেন তিনি। তবে সময়সীমা পেরিয়ে গেলে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা বিস্তারিত জানাননি তিনি।

এর আগে ট্রাম্প বলেছিলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে বোমা হামলা চালিয়ে দেশটিকে ‘পাথর যুগে’ পাঠিয়ে দিতে পারে। সূত্র: এএফপি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ