Views Bangladesh Logo

ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

তেহরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই এক কঠোর হুঁশিয়ারি বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, যুক্তরাষ্ট্র সেই দেশগুলো থেকে আমদানি করা পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে।

বুধবার (৮ এপ্রিল) রাতে নিজ মাালকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে ট্রাম্প লেখেন, ‘যে দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, তাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের ওপর অবিলম্বে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করা হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।’ তবে তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি।

দীর্ঘদিন ধরে ইরানের সামরিক সক্ষমতা জোরদারে সহায়তা দিয়ে আসছে চীন ও রাশিয়া। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ মোকাবিলায় তারা ইরানকে ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি সরবরাহ করে বলে ধারণা করা হয়। তবে সাম্প্রতিক সময়ে কোনো ধরনের অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে বেইজিং ও মস্কো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ