Views Bangladesh Logo

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের হুঁশিয়ারি

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি কোনো ধরনের হুমকি ছাড়াই প্রণালীটি পুরোপুরি খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বড় বড় বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালাবে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নেয় ইসরায়েল। ওই ঘটনার পরই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বর্তমানে সীমিত পরিসরে কিছু জাহাজ চলাচল করতে দেওয়া হলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।

এদিকে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর শুল্ক আরোপের পরিকল্পনাও করছে বলে জানা গেছে।

সূত্র: বিবিসি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ