Views Bangladesh Logo

ইরানে স্থল অভিযান হবে ‘সময়ের অপচয়’: ট্রাম্প

ইরানে মার্কিন স্থল অভিযান চালানোর সম্ভাবনাকে ‘সময়ের অপচয়’ বলে উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সৃষ্ট উত্তেজনার মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে স্থল অভিযান হলে তা আক্রমণকারীদের জন্য বিপর্যয়কর হবে—এমন সতর্কবার্তা দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ট্রাম্প সেই মন্তব্যকে ‘অপ্রয়োজনীয় কথা’ বলে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, ‘তারা সবকিছুই হারিয়েছে। তাদের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে। হারানোর মতো যা ছিল, প্রায় সবই তারা হারিয়েছে।’ তিনি আরও দাবি করেন, ইরান ইতোমধ্যেই গুরুতরভাবে দুর্বল হয়ে পড়েছে।

এসময় ইরানের বর্তমান নেতৃত্ব কাঠামো দ্রুত অপসারণের লক্ষ্যও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা এমন কাউকে চাই না যে আবার ১০ বছর ধরে সবকিছু আবার গড়বে।’ ট্রাম্প জানান, নতুন নেতৃত্ব নিয়ে তার কিছু ধারণা রয়েছে, তবে কারও নাম প্রকাশ করেননি তিনি।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তার সম্পৃক্ত থাকার প্রয়োজন হবে।

এদিকে, আজ শুক্রবার তেহরানে ব্যাপক বিমান হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের সমর্থনে চলা অভিযানের নতুন ধাপে ইসরায়েল যাকে ইরানের বর্তমান ‘শাসনব্যবস্থার অবকাঠামো’ বলে উল্লেখ করেছে, সেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ