Views Bangladesh Logo

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু এখন ইরানের সঙ্গে আলোচনার সময় “পার হয়ে গেছে।”

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে এবং তিনিও আলোচনায় রাজি আছেন। পরে হোয়াইট হাউস থেকেও বিষয়টি জানানো হয়েছিল।

তবে ইরানি নেতৃত্বও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব উড়িয়ে দিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্টে বলেন, “আমরা আমেরিকার সঙ্গে আলোচনা করব না।”

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার পর আলী লারিজানি ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ফের পরমাণু আলোচনার জন্য চাপ প্রয়োগ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা চালায়। তেহরানে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। জবাবে ইরান ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ