Views Bangladesh Logo

গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি স্থাপনের জন্য নতুন একটি ২১-পয়েন্টের পরিকল্পনা উপস্থাপন করেছেন। মঙ্গলবার নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই পরিকল্পনা তুলে ধরা হয়।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার জানিয়েছেন, বৈঠকটি 'ফলপ্রসূ' হয়েছে। তিনি বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা কার্যকর হলে গাজায় সহিংসতা কমবে এবং ইসরায়েলসহ সব প্রতিবেশী দেশের নিরাপত্তা উদ্বেগের সমাধান হবে। আমরা আশাবাদী, অল্প দিনেই অগ্রগতি ঘোষণা করা সম্ভব হবে।'

প্রকাশিত পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে- গাজায় সব বন্দি মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, হামাসের প্রভাবমুক্ত প্রশাসন গঠন এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার।

বৈঠকে উপস্থিত আরব ও মুসলিম নেতারা এই পরিকল্পনাকে সমর্থন জানান এবং কিছু অতিরিক্ত পদক্ষেপ প্রস্তাব করেন। সেগুলোর মধ্যে রয়েছে-পশ্চিম তীরে ইসরায়েলের দখল বন্ধ করা, জেরুজালেমের বর্তমান স্থিতি বজায় রাখা, গাজায় ত্রাণ সরবরাহ অবাধ করা এবং সেখানে বন্দি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তি।

উল্লেখ্য, বৈঠকটি হয়েছে জাতিসংঘের সদর দপ্তরে ফ্রান্স ও সৌদি আরব আয়োজিত ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের বৈশ্বিক সম্মেলনের প্রেক্ষাপটে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ