Views Bangladesh Logo

সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প–পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে এই গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । একই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনা দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরের ছবি ও বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।

ভার্সাই প্রাসাদ থেকে বের হওয়ার পর সেখানে অবস্থানরত সাংবাদিকদের সামনে ট্রাম্প নিজেই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'এটি স্বাক্ষরিত হয়েছে। আমি এটি ভার্সাইয়ে স্বাক্ষর করেছি। এই মাত্র এটিতে সই করলাম।'

ইরানের সরকারি সংবাদসংস্থা ইরনা তাদের প্রতিবেদনে দুই দেশের রাষ্ট্রপ্রধানের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির একাধিক আলোকচিত্র প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে, ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রফুল্ল চিত্তে চুক্তির নথিতে স্বাক্ষর করছেন এবং পরে ট্রাম্প ও নিজের স্বাক্ষর সংবলিত পাতাগুলো উঁচিয়ে ধরছেন।

ইরনা জানায়, ফার্সি ১৪০৫ সালের ১৮ জুন বৃহস্পতিবার প্রথম প্রহরে এই ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়। সংস্থাটির বিবরণ অনুযায়ী, 'ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনগোষ্ঠীর চাপিয়ে দেওয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে এই সমঝোতা স্মারকের মূল পাঠ্যে ইরান ও আমেরিকার প্রেসিডেন্টদ্বয় স্বাক্ষর করেছেন।'

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাতের অবসানে এই চুক্তিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ