Views Bangladesh Logo

ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘মানসিক ভারসাম্যহীন’ বললেন মার্কিন রাজনীতিকরা

ইরানকে ঘিরে কড়া হুমকি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির একাধিক শীর্ষ রাজনীতিক। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে মার্কিন রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানান। অন্যথায় ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোর ওপর বড় ধরনের হামলার হুমকিও দেন তিনি।

এই মন্তব্যের পর ডেমোক্র্যাট নেতা ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার ট্রাম্পের বক্তব্যকে ‘একজন উন্মাদের প্রলাপ’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, এ ধরনের মন্তব্য যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং মিত্রদের সঙ্গে সম্পর্ক দুর্বল করছে।

স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স ট্রাম্পের আচরণকে ‘বিপজ্জনক ও মানসিকভাবে ভারসাম্যহীন’ বলে উল্লেখ করেন। তিনি দ্রুত কংগ্রেসকে হস্তক্ষেপ করে সম্ভাব্য সংঘাত ঠেকানোর আহ্বান জানান।

অন্যদিকে সিনেটর ক্রিস মার্ফি ট্রাম্পের পদক্ষেপকে ‘চরম উন্মাদনা’ হিসেবে বর্ণনা করে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের সম্ভাবনার কথাও তোলেন। এর মাধ্যমে প্রেসিডেন্টকে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা যেতে পারে।

এমনকি ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ মিত্র মার্জোরি টেলর গ্রিনও তার কঠোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, ট্রাম্প তার ‘মানসিক ভারসাম্য হারিয়েছেন’ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ