শি জিনপিংকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প
চীন সফরের মাঝেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার বেইজিংয়ে তার সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে শুভেচ্ছাবার্তা দেওয়ার সময় এই আমন্ত্রণ জানান তিনি। আগামী ২৪ সেপ্টেম্বর শি ও তার স্ত্রীকে হোয়াইট হাউসে স্বাগত জানাতে চান বলে জানান ট্রাম্প।
দুই দিনের এই শীর্ষ সম্মেলনে বাণিজ্য, শুল্ক, তাইওয়ান, ইরান ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা বিষয় আলোচনায় উঠে এসেছে।
ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ইলন মাস্ক ও এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংসহ শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। হেগসেথ হলেন ১৯৭২ সালে রিচার্ড নিক্সনের সফরের পর প্রথম মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, যিনি প্রেসিডেন্টের সঙ্গে চীন সফরে এলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে