Views Bangladesh Logo

ইরান আলোচনায় ফিরে না আসলেও কিছু যায় আসে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান আলোচনায় ফিরে আসুক বা না আসুক—এটি নিয়ে তার কোনো উদ্বেগ নেই।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, রোববার ফ্লোরিডা থেকে ফেরার পথে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) আলোচনায় ফিরে আসুক বা না আসুক, তাতে আমার কিছু যায় আসে না।’

তিনি আরও বলেন, যদি তারা ফিরে না আসে তাহলেও আমি ঠিক আছি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, কন্যা, নাতি, এবং ছেলে মোজতবা খামেনির স্ত্রীও নিহত হন। এ ছাড়াও মোজতবা খামেনি গুরুতর আহত হন। এরপর থেকে শুরু হওয়া টানা ৪০ দিনের সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি, পাল্টাপাল্টি হামলা এবং মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে পরিস্থিতি চরমে পৌঁছায়।

পরবর্তীতে সংলাপ ও কূটনৈতিক পন্থায় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারই ধারাবাহিকতায় ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে সংলাপে বসেন দুই দেশের প্রতিনিধিদল। তবে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠকের পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি উভয় পক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ