Views Bangladesh Logo

হোমল্যান্ড সিকিউরিটির প্রধান নোয়েমকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের (হোমল্যান্ড সিকিউরিটি) প্রধান ক্রিস্টি নোয়েমকে তার পদ থেকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন দমন অভিযান এবং দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন ইস্যুতে তার নেতৃত্ব নিয়ে সমালোচনা বাড়ার পর বৃহস্পতিবার (৫ মার্চ) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্রাম্প জানিয়েছেন, নোমের স্থলাভিষিক্ত হিসেবে তিনি ওকলাহোমা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর মার্কওয়েন মুলিনকে মনোনয়ন দেবেন। কংগ্রেসে দুই দিনের শুনানিতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের আইনপ্রণেতাদের কঠিন প্রশ্নের মুখে পড়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেন ট্রাম্প।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন নোম। বড় পরিসরে অবৈধ অভিবাসীদের বহিষ্কার বাস্তবায়নের দায়িত্বে ছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন ওঠে আসে, যার মধ্যে মন্ত্রণালয়ের ব্যয় নিয়ে প্রশ্ন এবং মিনিয়াপোলিসে চলতি বছরের শুরুর দিকে দুই বিক্ষোভকারীর গুলিতে নিহত হওয়ার ঘটনার পর তাঁর বিতর্কিত আচরণ।

তবুও ট্রাম্প বলেছেন, নোয়েম প্রশাসনের জন্য “ভালো কাজ করেছেন” এবং বিশেষ করে সীমান্ত নিরাপত্তা বিষয়ে “উল্লেখযোগ্য সাফল্য” অর্জন করেছেন। একই সঙ্গে তিনি জানান, নোয়েমকে “শিল্ড অব দ্য আমেরিকাস” নামে একটি নতুন নিরাপত্তা উদ্যোগের জন্য বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, যা পশ্চিম গোলার্ধে নিরাপত্তা জোরদারে কাজ করবে।

ট্রাম্পের বরখাস্তের ঘোষণার পরপরই ক্রিস্টি নোয়েম টেনেসির ন্যাশভিলে একটি আইন প্রয়োগকারী সংস্থার অনুষ্ঠানে বক্তব্য দেন। তবে সেখানে তিনি তার অপসারণ নিয়ে কোনো মন্তব্য করেননি।

পরে সামাজিক মাধ্যমে এক পোস্টে নতুন দায়িত্ব দেওয়ার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান নোয়েম। সেই সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে তার মেয়াদকালে অর্জিত সাফল্যের কথা উল্লেখ করেন।

তিনি লেখেন, “আমরা আমেরিকাকে আবার নিরাপদ করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছি।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ