Views Bangladesh Logo

ইতিহাসের দীর্ঘতম ‘স্টেট অফ ইউনিয়ন’ ভাষণ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের দীর্ঘতম ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন। মঙ্গলবার তিনি টানা ১ ঘণ্টা ৪৮ মিনিট বক্তব্য দেন। যা এ ধরনের ভাষণের ক্ষেত্রে সর্বোচ্চ সময়।

ভাষণে তিনি দেশীয় ও আন্তর্জাতিক নানা ইস্যু তুলে ধরেন, নিজের প্রশাসনের সাফল্যের কথা উল্লেখ করেন এবং কয়েকজন বিশেষ ব্যক্তিকে দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন।

তাদের মধ্যে ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক অভিযানে অংশ নেওয়া এক পাইলট, ১০০ বছর বয়সী কোরীয় যুদ্ধের এক প্রবীণ সেনা সদস্য এবং স্বর্ণপদকজয়ী অলিম্পিক পুরুষ হকি দলের ৩২ বছর বয়সী এক গোলরক্ষক।

এর আগে দীর্ঘতম ভাষণের রেকর্ড ছিল সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের দখলে। তিনি ২০০০ সালে তার শেষ ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে প্রায় ৯০ মিনিট বক্তব্য দিয়েছিলেন।

‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নির্ধারিত। এর মাধ্যমে প্রেসিডেন্ট কংগ্রেসকে দেশের সামগ্রিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। সময়ের সঙ্গে সঙ্গে এই ভাষণ কেবল কংগ্রেস নয়, পুরো জাতির উদ্দেশে সরকারের সাফল্য তুলে ধরা এবং ভবিষ্যৎ নীতিগত লক্ষ্য ঘোষণার একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে।

প্রায় এক শতাব্দী আগে প্রেসিডেন্ট ওয়ারেন জি হার্ডিং ও ক্যালভিন কলিগের ভাষণ রেডিওতে সম্প্রচারিত হয়েছিল। ১৯৪৭ সালে প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের ভাষণ প্রথমবারের মতো টেলিভিশনে সম্প্রচারিত হয়। এরপর থেকে বার্ষিক এই ভাষণ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও কখনও কখনও বিতর্কিত মুহূর্তের জন্ম দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ