Views Bangladesh Logo

সুর বদলালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে তার আগের অবস্থান থেকে সরে এসে নতুন কৌশল নিয়েছেন। আগে তিনি জোর দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র এককভাবে যেকোনো উপায়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে এবং মিত্রদের সাহায্য প্রয়োজন হবে না।

কিন্তু এখন ট্রাম্প হরমুজ সংকটকে শুধু যুক্তরাষ্ট্রের সমস্যা নয়, বরং ‘পুরো বিশ্বের সমস্যা’ হিসেবে উল্লেখ করেছেন।

বিশ্লেষকরা মনে করছেন, এককভাবে সমাধান করতে না পারার কারণে তিনি মিত্রদের এই লড়াইয়ে টেনে আনতে চাইছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বলে আখ্যায়িত করেছেন এবং হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে মিত্রদের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন।

কিছু পর্যবেক্ষক এই মন্তব্যকে তার ‘কৌশলগত হতাশার’ প্রকাশ হিসেবে দেখছেন। সূত্র: বিবিসি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ