Views Bangladesh Logo

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ:তিন দিনের বিরতির ঘোষণা দিলেন ট্রাম্প

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৮ মে) তিনি এ ঘোষণা দেন।

নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প রাশিয়া–ইউক্রেনের যুদ্ধবিরতির কথা জানান। পোস্টে তিনি বলেন, শনিবার (৯ মে) যুদ্ধবিরতি শুরু হবে, চলবে সোমবার (১১ মে) পর্যন্ত। মার্কিন প্রেসিডেন্ট পোস্টে লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের (৯, ১০ ও ১১ মে) যুদ্ধবিরতি কার্যকর হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন যে রাশিয়া ও ইউক্রেনের নেতারা তাঁর অনুরোধে তিন দিনের যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ে সম্মত হয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধবিরতি হয়তো দুই দেশের দীর্ঘ যুদ্ধের “সমাপ্তির শুরু” হতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন– এর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভও এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় ট্রাম্প বলেন, “আমি অনুরোধ করেছিলাম, প্রেসিডেন্ট পুতিন রাজি হয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কিও রাজি হয়েছেন—দুজনেই দ্রুত সম্মতি দিয়েছেন। এখন কিছু সময়ের জন্য তারা মানুষ হত্যা করবে না। এটা খুবই ভালো।”

ট্রাম্প আগে সামাজিক মাধ্যমে লেখেন যে,“ যুদ্ধবিরতি শনিবার থেকে সোমবার পর্যন্ত চলবে। শনিবার রাশিয়ার “ভিক্টরি ডে” বা বিজয় দিবস, যেদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় উদযাপন করা হয়। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতি (৯, ১০ ও ১১ মে) থাকবে। রাশিয়ায় এটি বিজয় দিবসের উদযাপন, তবে ইউক্রেনও দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।”

এই যুদ্ধবিরতির অংশ হিসেবে দুই দেশ সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখবে এবং প্রত্যেক দেশ ১,০০০ জন করে বন্দি বিনিময় করবে। এর আগে রাশিয়া শুক্রবার ও শনিবারের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল, কিন্তু খুব দ্রুতই তা ভেঙে যায়। উভয় পক্ষই একে অপরকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য দোষারোপ করে। একইভাবে, ইউক্রেনের আগের একতরফা যুদ্ধবিরতিও দ্রুত ব্যর্থ হয়েছিল।

ট্রাম্প বলেন, তিনি সরাসরি দুই প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে এই যুদ্ধবিরতির অনুরোধ করেছেন। তাঁর আশা, এটি দীর্ঘ, রক্তক্ষয়ী ও কঠিন যুদ্ধের শেষের সূচনা হতে পারে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ শেষ করার আলোচনা এখনো চলছে এবং প্রতিদিনই সমাধানের দিকে অগ্রগতি হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ