Views Bangladesh Logo

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘অবরোধের ঘোষণা’ ট্রাম্পের

পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর হরমুজ প্রণালি অবরোধ করবে বলে আজ রোববার জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এ তথ্য জানিয়েছে।

ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘তাৎক্ষণিকভাবে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা বাহির হতে চাওয়া সব জাহাজ অবরোধের প্রক্রিয়া শুরু করবে। অবরোধটি শিগগিরই শুরু হবে এবং অন্য দেশগুলোও এতে যুক্ত হবে। ইরানকে এই অবৈধ চাঁদাবাজি থেকে লাভবান হতে দেওয়া হবে না।’

এই ঘোষণায় ইসলামাবাদের আলোচনার পর আগামী কয়েক দিনের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার যে আশা তৈরি হয়েছিল, তা ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান প্রণালিতে চলাচল সীমিত করার পর থেকে বৈশ্বিক অর্থনীতিতে যে সংকট তৈরি হয়েছে, এই সিদ্ধান্ত তা আরও গভীর করতে পারে।

উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে চলাচল করে।

ট্রাম্প আরও লেখেন, ‘ইরান প্রণালিটির পুলিশি নিয়ন্ত্রণ চালিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, আর বাকি বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে — এটি থামাতেই এই অবরোধ। কোনো একসময় আমরা এমন অবস্থায় পৌঁছাবো যেখানে সবাই ঢুকতে ও বের হতে পারবে — কিন্তু ইরান সেটা হতে দিচ্ছে না, শুধু বলছে কোথাও একটা মাইন থাকতে পারে, যা তাদের ছাড়া কেউ জানে না। এটি বিশ্বজুড়ে চাঁদাবাজি, এবং দেশগুলোর নেতারা, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট, কখনোই চাঁদাবাজির শিকার হবেন না।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ