Views Bangladesh Logo

আগামী সপ্তাহেই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে: আইন উপদেষ্টা

আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন। ছাত্র-জনতার পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি উঠেছে। এসব বিচারপতিদের বিরুদ্ধে আইনি কাঠামোর মধ্যে থেকে সুপ্রিম কোর্ট নিজেদেরই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।’

বুধবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

উপদেষ্টা আরও বলেন, ‘ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই এখানে জুলাই-আগষ্ট গণহত্যাকারীদের বিচার শুরু হবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ পাঁচজনকে প্রসিকিউশন সংস্থায় এবং পুলিশের অবসরপ্রাপ্ত এডিশনাল ডিআইজি মো. মাজহারুল হকসহ ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এখনও বিচারক নিয়োগ দেওয়া হয়নি। তবে শীঘ্রই ট্রাইব্যুনালে চেয়ারম্যান সহ অন্য বিচারক নিয়োগ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনর্গঠন করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ