রাজধানীর শাহবাগে ট্রান্সজেন্ডারদের ওপর হামলা
রাজধানীর শাহবাগ এলাকায় তৃতীয় লিঙ্গের একদল ট্রান্সজেন্ডারের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি শুক্রবার সন্ধ্যায় শাহবাগ এলাকায় ট্রান্সজেন্ডাররা আড্ডায় জড়ো হন। সেখানে তাদের সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় খেলাফত ছাত্র মজলিসের কোষাধ্যক্ষ আলী হোসেন তন্ময় ‘আজাদী আন্দোলন’-এর ব্যানারে কয়েকজনকে সংগঠিত করে তাদের ওপর হামলা চালান। এ সময় কয়েকজন ট্রান্সজেন্ডার মারধরের শিকার হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি নজরদারিতে রেখেছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, শাহবাগে প্রতি শুক্রবার ট্রান্সজেন্ডাররা জড়ো হন এবং আড্ডা দেন। এতে ‘আজাদী আন্দোলন’ নামে পরিচিত কিছু লোক আপত্তি করে। তারা বলেন, ওই এলাকায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের উপস্থিতিতে তারা অস্বস্তি বোধ করেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে হামলাকারীদের বলতে শোনা যায়, “তোমরা এখানে আর আসবে না। এখান থেকে চলে যাও। যদি তোমরা সমকামিতা প্রতিষ্ঠা করতে এসে থাকো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে