Views Bangladesh Logo

ঢাকায় ট্রেনে কাটা পড়ে ৩ শিশুর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোর সাড়ে ৬টার দিকে জামালপুর অভিমুখী দেওয়ানগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে শিশুরা মারা যায়।

এই ঘটনার পর ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুদের পরিচয় পাওয়া যায়নি।তবে তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে।

ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস বলেন, মহাখালী থেকে রেললাইন ধরে সৈনিক ক্লাবের দিকে হেঁটে যাচ্ছিল।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ