ঢাকায় বেড়েছে যান চলাচল
এক দফা দাবিতে বিরাজমান উদ্ভুত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় রাজধানী ঢাকায় যান চলাচল বেড়েছে। সেই সঙ্গে রাস্তায় বেড়েছে মানুষের চলাচলও।
গতকাল মঙ্গলবারের চেয়ে আজ বুধবার শান্তিনগর, পল্টন, মালিবাগ, বাংলামোটর ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন সড়কে কয়েক গুণ বেশি গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেছে।
গণপরিবহন সংশ্লিষ্টদের মতে, সড়কের চিত্র অনেকটাই স্বাভাবিক সময়ের মতো লাগছে। রাস্তায় যথেষ্ট গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন চলাচল করছে।
শিকড় পরিবহনের সহকারি জুবায়ের বলেন, ‘গতকালকের থেকে আজকে অনেক মানুষ বাইরে দেখা যাচ্ছে। আমরা মোটামুটি ভালো যাত্রী পাচ্ছি আজ। সবগুলো আসন ভরে যাওয়ায় দাঁড় করিয়েও নিতে হচ্ছে যাত্রী।"
এ ব্যাপারে শেওড়াপাড়ায় একজন ট্রাফিক নিয়ন্ত্রণ ভলেন্টিয়ার কামাল মিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘গতকাল থেকে আজ মানুষের চলাচল অনেক বেড়েছে। আজকে যে পরিমাণ পাবলিক গাড়ি এবং ব্যক্তিগত গাড়ি চলছে তাতে মনে হচ্ছে সবকিছু অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে