Views Bangladesh Logo

মিরপুর ১০ গোলচত্বরে অবরোধের চেষ্টা বিক্ষোভকারীদের, সরিয়ে দিলো পুলিশি

রাজধানীর মিরপুর ১০ গোলচত্বরে সড়ক অবরোধের চেষ্টা করা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় এ ঘটনার পর এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৬টার দিকে একদল বিক্ষোভকারী সড়ক অবরোধের চেষ্টা করলে মিরপুর ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

এর আগে পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার দাবিতে দুপুর থেকেই এলাকাবাসী বিক্ষোভ করে আসছিল। জুমার নামাজের পর তারা প্রথমে ভুক্তভোগীর বাসার সামনে অবস্থান নেন এবং পরে বিকেল ২টার দিকে মিরপুর ১০ গোলচত্বরে গিয়ে অবস্থান নেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বিক্ষোভকারীরা দীর্ঘ সময় ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন এবং সে সময় পুলিশ কোনো বাধা দেয়নি। তবে পরে তারা সড়ক অবরোধ করে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের সরিয়ে দেয়।

পুলিশি হস্তক্ষেপের পর সন্ধ্যার দিকে এলাকায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ